ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও সড়কে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের

2026-10-08T13:17:24+00:00
2026-10-08T13:17:24+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম 
ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও সড়কে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে ঢাকার গণপরিবহনের বর্তমান পরিস্থিতি, ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা এবং সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হচ্ছে।

বৈঠকে রাজধানীর গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা কীভাবে কমানো যায়, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়ক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত রয়েছেন।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

রাজধানীর পরিবহন খাতে দীর্ঘদিনের অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতা দূর করে একটি সমন্বিত ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: