ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ৩ কোটি টাকার সহায়তা নেইমারের

ক্রীড়া ডেস্ক

খেলা

মাঠে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি মানবিক উদ্যোগেও আবারও প্রশংসিত হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি

2026-06-29T20:07:37+00:00
2026-06-29T20:07:37+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ৩ কোটি টাকার সহায়তা নেইমারের
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০৭ পিএম 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ৩ কোটি টাকার সহায়তা নেইমারের
মাঠে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি মানবিক উদ্যোগেও আবারও প্রশংসিত হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন।

সোমবার (২৯ জুন) ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও’র বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও–এর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে।

অনুদানের বিষয়ে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমার এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি।

সম্প্রতি রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারাবাহিক আফটারশকের কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ২৩৮ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া কয়েক হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়ে মানবিক সংকটে পড়েছে। দুর্গতদের সহায়তায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও একাধিক দেশ ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

এদিকে ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফিরে দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছেন। নকআউট পর্বের আগে তার ফিরে আসাকে ব্রাজিল দলের জন্য ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: