সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ব্রাজিল-জার্মানি এগিয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) গুরুত্বপূর্ণ দুই ম্যাচে বাংলাদেশ সময় সোমবার রাতে মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি। ম্যাচ

2026-06-29T21:11:06+00:00
2026-06-29T21:11:06+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ব্রাজিল-জার্মানি এগিয়ে
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১১ পিএম 
ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) গুরুত্বপূর্ণ দুই ম্যাচে বাংলাদেশ সময় সোমবার রাতে মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি। ম্যাচ দুটিকে সামনে রেখে সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা স্পোর্টসের ‘অপটা সুপারকম্পিউটার’।

অপটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা গেছে, জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলই পরিষ্কার ফেভারিট। পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৩ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৯.৭ শতাংশ। আর ২৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে, যা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিষ্পত্তির ইঙ্গিত দিচ্ছে।

অন্য ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস খুবই সীমিত। এর আগে মাত্র দুইবার দেখা হয়েছে তাদের। ২০০২ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জার্মানি জয় পেয়েছিল, আর ২০১৩ সালের একটি প্রীতি ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল।

সোমবারের ম্যাচেও জার্মানিকেই এগিয়ে রেখেছে অপটা সুপারকম্পিউটার। পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪.৭ শতাংশ, প্যারাগুয়ের ২৩.১ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২২.৩ শতাংশ।

এদিকে পুরো টুর্নামেন্টের সম্ভাব্য চিত্রেও জার্মানির বিষয়ে পূর্বাভাস দিয়েছে অপটা। তাদের হিসাব অনুযায়ী, জার্মানির শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ৭৮.৬ শতাংশ, তবে শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলক কম—মাত্র ৪.৪ শতাংশ।

অপটার এই পরিসংখ্যান কেবল সম্ভাবনার হিসাব তুলে ধরে। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল এগিয়ে যাবে পরবর্তী পর্বে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: