ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারিয়ে শোকে স্তব্ধ আর্জেন্টাইন ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেইহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

2026-06-29T18:58:14+00:00
2026-06-29T18:58:14+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারিয়ে শোকে স্তব্ধ আর্জেন্টাইন ফুটবলার
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম 
আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেইহোর স্ত্রী ও ছোট দুই সন্তান। ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেইহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার দেশটির প্লায়া গ্রান্দে এলাকায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে তারা যে অ্যাপার্টমেন্ট ভবনে অবস্থান করছিলেন, সেটি ধসে পড়ে। এ সময় ৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ট্রেইহো নিজের ক্লাবের হয়ে লিগ ম্যাচের প্রস্তুতির জন্য রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। ভবন ধসের পর থেকেই তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনোয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সবার কাছে সাহায্যের আবেদন জানান ট্রেইহো। তিনি জানান, প্লায়া গ্রান্দেতে তাদের আবাসিক ভবনটি ধসে পড়েছে এবং পরিবারের সদস্যদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে তাদের জন্য সবার কাছে প্রার্থনাও কামনা করেন।

শনিবার গভীর রাতে অনুসন্ধান অভিযান শেষ হলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ট্রেইহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেন।

ট্রেইহোর বর্তমান ক্লাব দেপোর্তিভো লা গুয়ারা এক বিবৃতিতে এ মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি ট্রেইহো ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এ ছাড়া তার সাবেক ক্লাব মারিতিমো দে লা গুয়ারাও শোক প্রকাশ করে জানায়, টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে পরিবারের সদস্যদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া ট্রেইহোর সতীর্থ এদসন তোর্তোলেরোও ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুসন্ধানকাজে সহায়তা করতে ট্রেইহোর বাবা ও ভাইও ভেনেজুয়েলায় পৌঁছেছিলেন। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ট্রেইহো আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তারা হয়তো জীবিত রয়েছেন।

উল্লেখ্য, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ দুর্যোগে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: