বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের প্রেমে জড়ানো উচিত নয়। এ ধরনের সম্পর্ক

2026-06-28T17:09:52+00:00
2026-06-28T17:09:52+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
বিনোদন
বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
বিনোদন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:০৯ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের প্রেমে জড়ানো উচিত নয়। এ ধরনের সম্পর্ক শেষ পর্যন্ত মানসিক কষ্ট ও অনুশোচনার কারণ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে এ পরামর্শ দেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ভিডিও বার্তায় প্রভা বলেন, মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি—যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই সে বলুক, ‘বউ ভালো না’, ‘সমাজের জন্য’ কিংবা ‘সন্তানের জন্য সংসার টিকিয়ে রাখতে হচ্ছে’—এসব একই ধরনের অজুহাত। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।

তিনি আরও বলেন, বিশ্বাস করে যদি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। তাই যতই কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করুক, বিবাহিত পুরুষের প্রেমে পড়বে না।

নিজের সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, এক বিবাহিত ব্যক্তি সংসারে সমস্যার কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগে বৈবাহিক সম্পর্ক আইনিভাবে শেষ করতে হবে, এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।

প্রভার ভাষায়, আমি তাকে বলেছি, যদি সত্যিই সংসারে এত সমস্যা থাকে এবং ডিভোর্সের প্রক্রিয়া চলতেই থাকে, তাহলে আগে সেটা শেষ করে আসুন। এরপর দেখা যাবে আমরা একে-অন্যের জন্য উপযুক্ত কি না। এখন সেই ব্যক্তি আমাকে ‘সাইকো’ বলে বেড়ায়। কিন্তু আমি খুশি যে ওই সংসারে জড়াইনি।

ভিডিওর শেষদিকে অভিনেত্রী বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেক বিবাহিত পুরুষ নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: