পরিবার নিয়ে মক্কায় ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবের মক্কায় গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবা, মা ও বোনকে

2026-06-26T21:11:43+00:00
2026-06-26T21:11:43+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
বিনোদন
পরিবার নিয়ে মক্কায় ভাবনা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবের মক্কায় গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবা, মা ও বোনকে সঙ্গে নিয়ে জীবনের এই বিশেষ ধর্মীয় সফরে অংশ নিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরিফের সামনে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন ভাবনা। একই সঙ্গে প্রথমবার কাবা শরিফ দেখার অনুভূতি প্রকাশ করে একটি আবেগঘন বার্তাও শেয়ার করেন।

ভাবনা লিখেছেন, প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।

তিনি আরও লেখেন, জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক।

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা ও দোয়ায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তাঁর এবং তাঁর পরিবারের সুস্থতা ও সফল ওমরাহ পালনের জন্য দোয়া কামনা করেছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জীবন শুরু করা আশনা হাবিব ভাবনা ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান।

পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’, ‘দামপাড়া’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: