নিয়মিত অভিনয়ে আর ফিরছেন না পপি

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী সাদিকা পারভীন পপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয়ে ফিরতে চান

2026-06-25T16:01:19+00:00
2026-06-25T16:01:19+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
বিনোদন
নিজের বায়োপিকে অভিনয়ে আগ্রহী
নিয়মিত অভিনয়ে আর ফিরছেন না পপি
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০১ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী সাদিকা পারভীন পপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয়ে ফিরতে চান না। তবে তাঁর জীবনভিত্তিক মানসম্মত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের বিষয়ে আগ্রহী তিনি।

সম্প্রতি এক আলাপচারিতায় পপি বলেন, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চান তিনি। সুখী দাম্পত্য জীবনকে এখন নিজের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

পপি বলেন, আমার জীবন নিয়ে যদি সত্যিকার অর্থে একটি সুন্দর ও দৃষ্টান্তমূলক বায়োপিক নির্মাণ করা হয়, যেখানে আমার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হবে, তাহলে আমি সেই কাজটি বিবেচনা করব। তবে শুধু নামমাত্র কোনো বায়োপিকে অভিনয় করতে চাই না।

তিনি আরও বলেন, একসময় ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা-দের মতো তিনিও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এখনও অসংখ্য ভক্ত তাঁকে ভালোবাসেন এবং তাঁর কাজ নিয়ে গর্ব করেন। তাই তাঁর জীবনভিত্তিক কোনো চলচ্চিত্র নির্মিত হলে সেটি যেন ব্যতিক্রমী ও মানসম্পন্ন হয়, এমন প্রত্যাশার কথা জানান তিনি।

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় ওমর সানী-র বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একে একে ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘প্রাণের প্রিয়তমা’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। ২০০৩ সালে কারাগার সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে মেঘের কোলে রোদ এবং গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয়ের জন্যও একই সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় অভিনয় করেন। ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: