আইসিইউতে মনির খানের মা, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে

2026-06-22T16:49:33+00:00
2026-06-22T16:49:33+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বিনোদন
আইসিইউতে মনির খানের মা, দেশবাসীর কাছে চাইলেন দোয়া
বিনোদন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

তবে চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

মায়ের অসুস্থতা নিয়ে গণমাধ্যমকে মনির খান বলেন, ‘আম্মা গতকাল (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা তাকে বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে যশোরে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’

প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদ্‌রোগজনিত কোনো সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এ ধরনের ব্যথা দেখা দিতে পারে।

মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। আজ বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’

মায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী এই গায়ক। তিনি বলেন, ‘চিকিৎসার পর তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। আশা করছি, শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।’

মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মনির খান। তিনি বলেন, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে রোববার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার অসুস্থতার খবর জানান মনির খান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার গর্ভধারিণী মা অসুস্থ হয়ে আইসিইউতে।’


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: