মা হচ্ছেন সামান্থা, নিজেই দিলেন সুখবর

বিনোদন ডেস্ক

বিনোদন

দিন কয়েক ধরে শোনা যাচ্ছিল দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। এবার সেই গুঞ্জন সত্যি বলে

2026-06-25T18:37:59+00:00
2026-06-25T18:37:59+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
বিনোদন
মা হচ্ছেন সামান্থা, নিজেই দিলেন সুখবর
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দিন কয়েক ধরে শোনা যাচ্ছিল দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। এবার সেই গুঞ্জন সত্যি বলে নিজেই নিশ্চিত করলেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ভালো সাফল্য পাচ্ছে। ছবিটির সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন এবং আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন।

সামান্থা বলেন, ‘সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে এখন একটু বিরতি নিতে হবে। খুব শিগগিরই আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। এই সময়টা নিয়ে আমি খুবই আনন্দিত।’

গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই এ সুখবর দিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহিত জীবন ছিল সামান্থার। ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ওই সময় ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করেন এই অভিনেত্রী এবং অভিনয়েও কিছুদিন অনিয়মিত ছিলেন।

পরে রাজ ও ডিকের জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন সামান্থা। সেই কাজের সূত্র ধরেই রাজ নিদিমরুর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে, যা পরে বিয়েতে গড়ায়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: