কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান তটিনী?

অনলাইন ডেস্ক

বিনোদন

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রেম, বিয়ে কিংবা সম্পর্ক—এসব বিষয়ে

2026-06-27T17:35:55+00:00
2026-06-27T17:35:55+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
বিনোদন
কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান তটিনী?
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম 
তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রেম, বিয়ে কিংবা সম্পর্ক—এসব বিষয়ে ভক্তদের আগ্রহও কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। পাশাপাশি বিয়ের পরিকল্পনা ও ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের ভাবনাও জানিয়েছেন খোলামেলাভাবে।

কয়েক মাস আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তানজিম সাইয়ারা তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই আলোচনা একেবারেই ভিত্তিহীন বলে আবারও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ইয়াশের সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের, এর বাইরে কিছু নয়।

তটিনী বলেন, ‘হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

প্রেম না থাকলেও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা অকপটে জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি। এমন একজন, যিনি তাকে, তার পরিবারকে এবং তার পেশাকে সম্মান করবেন।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’ সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান, মানসিক স্বস্তি এবং নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও জানান তিনি। 


  বিষয়:   কেমন মানুষ  জীবনসঙ্গী হিসেবে চান  তটিনী 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: