জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর গুলশান থেকে আটক জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার

2026-06-28T01:44:04+00:00
2026-06-28T01:44:04+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
রাজধানী
জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৪৪ এএম 
নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান থেকে আটক জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায়ও তিনি সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

  বিষয়:   সাবেক এমপি  নূর মোহাম্মদ  গুলশানে গ্রেপ্তার 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: