খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অনলাইন ডেস্ক

রাজধানী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

2026-06-27T18:09:44+00:00
2026-06-27T18:09:44+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজধানী
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৯ পিএম 
রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৭ জুন) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু সরকারি অভিযান যথেষ্ট নয়, বরং জনসচেতনতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতা কেবল সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত জনসমাগমস্থলে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ফুটপাতের খাবার বিক্রেতা, ফুড কোর্ট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে মো. আবদুস সালাম বলেন, একসময় সমাজে স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্লাব ও পাঠাগারের সক্রিয় ভূমিকা ছিল। এসব কার্যক্রম কমে যাওয়ায় সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধেও নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষের মানবিকতা বৃদ্ধি পেলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনও অনেকাংশে কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

ভ্রাম্যমাণ ও ফুটপাতের খাবারের দোকানগুলোর বিষয়ে তিনি বলেন, এসব খাবার প্রস্তুতে ব্যবহৃত পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে, তবে তা অবশ্যই স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে হতে হবে।

তিনি জানান, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের সঙ্গে সিটি করপোরেশনও সম্পৃক্ত থাকবে এবং এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।

ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর তদারকি এবং কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: