প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালেই গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন

2026-06-26T20:44:26+00:00
2026-06-26T21:05:48+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালেই গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি
প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করলে বা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির সুযোগ আর দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসাধু চক্রের তৎপরতা বরদাস্ত করা হবে না।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়া বা আন্দোলনের কারণে যেন শিক্ষা কার্যক্রম ও পরীক্ষার পরিবেশ ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সবার জন্য সমানভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, সরকার একদলীয় রাষ্ট্র বা একদলীয় রাজনীতিতে বিশ্বাস করে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দেশের ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের অনিয়ম হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ, শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: