এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন এডাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. বিলায়েত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এডাব ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম এবং এডাবের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বাবু।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এডাবের সদস্যভুক্ত বিভিন্ন সংস্থার আইটি কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।