ডেঙ্গু প্রতিরোধে বনানীতে বিশেষ অভিযান, নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর বনানীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ টাস্কফোর্স।

2026-06-26T19:49:13+00:00
2026-06-26T19:49:13+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
রাজধানী
ডেঙ্গু প্রতিরোধে বনানীতে বিশেষ অভিযান, নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বনানীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ টাস্কফোর্স। শুক্রবার (২৬ জুন) বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে সতর্ক করার পরও এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

এ সময় এলাকাজুড়ে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রতিমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকার প্রশংসা করেন।

মীর শাহে আলম বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত জমে থাকা পানি ফেলে দিয়ে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলারও আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয় থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে। তিনি নাগরিকদের নিজ উদ্যোগে এসব ট্যাবলেট ব্যবহার করে জমে থাকা পানিতে লার্ভা ধ্বংসের আহ্বান জানান।

এদিকে অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, বর্ষা মৌসুম উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন বাসাবাড়ি, বিভিন্ন স্থাপনা ও রেস্টুরেন্টে পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, টানা তিন দিনের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টার ও আশপাশের প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা নাগরিক সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বনানী সোসাইটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: