বেনাপোল বন্দরে ঘোষণাপত্রে গরমিল, ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ

বেনাপোল (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাপত্রের তথ্যের সঙ্গে পণ্যের পরিমাণে গরমিল এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতির অভিযোগে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ করেছে

2026-06-26T14:48:49+00:00
2026-06-26T14:48:49+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
বেনাপোল বন্দরে ঘোষণাপত্রে গরমিল, ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ
বেনাপোল (যশোর) সংবাদদাতা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:৪৮ পিএম 
ছবি ভোরের ডাক
যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাপত্রের তথ্যের সঙ্গে পণ্যের পরিমাণে গরমিল এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতির অভিযোগে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় সম্ভাব্য পণ্য পাচারের অভিযোগ খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজ-এর নামে সরিষার খৈলবোঝাই ভারতীয় ট্রাক নং (WB-25K-8415) গত ২৩ জুন রাতে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে ২৫ জুন ট্রাকটি ৩৫ নম্বর শেডে খালাসের জন্য নেওয়া হচ্ছে বলে দেখানো হলেও অভিযোগ ওঠে, নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই ট্রাক থেকে কিছু পণ্য অবৈধভাবে সরিয়ে নেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে ট্রাকটি বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে সেটি আটক করা হয়। খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাশি চালিয়ে ১৪০ বস্তা সরিষার খৈল এবং ৫০টি খালি বস্তা উদ্ধার করেন। জব্দ করা পণ্যের মোট ওজন ৭ হাজার ১৫৭ কেজি, যার মধ্যে খৈলের নীট ওজন ৬ হাজার ৯১৩ কেজি।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী জানান, ঘোষণাপত্র অনুযায়ী ট্রাকটিতে ১০ হাজার ৯০ কেজি সরিষার খৈল থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ৬ হাজার ৯১৩ কেজি। অর্থাৎ ঘোষিত পরিমাণের তুলনায় ৩ হাজার ১৭৭ কেজি পণ্যের ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার সঙ্গে মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের নাম জড়ানোর অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিতভাবে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে, উক্ত চালান বা ট্রাকের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান হ্যাপি বলেন, তাদের প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করা হয়েছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ হিসেবে তাদের প্রতিষ্ঠানকে হয়রানি না করার দাবি জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, চালানটি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে কাস্টমসকে অবহিত করা হয়। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটি জব্দ করা হয়।

কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে ঘটনার তদন্ত করছে। এর পেছনে সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: