চিংড়ি খাত উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

দেশের চিংড়ি খাতের হারানো গৌরব পুনরুদ্ধার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণসহ প্রয়োজনীয় সব ধরনের নীতি

2026-06-25T18:14:32+00:00
2026-06-25T18:14:32+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
চিংড়ি খাত উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১৪ পিএম 
ছবি ভোরের ডাক
দেশের চিংড়ি খাতের হারানো গৌরব পুনরুদ্ধার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণসহ প্রয়োজনীয় সব ধরনের নীতি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন শেষে এ আশ্বাস দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একর আয়তনের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি, খামার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপখাত হলো চিংড়ি শিল্প। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী হলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকার, চাষি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে ফিরিয়ে আনতে সরকার আধুনিক ও টেকসই চাষাবাদ পদ্ধতির ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি চিংড়ি এস্টেটগুলোর উন্নয়নের পাশাপাশি চাষিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. গাজিউর রহমান, মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় চিংড়ি শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ এবং চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় চাষিরা আধুনিক প্রযুক্তি সহায়তা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, চাষিদের উত্থাপিত দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। দেশের চিংড়ি খাতকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চিংড়ি খাত আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: