চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানে সিডিএ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে নালা-খাল

2026-06-25T16:56:03+00:00
2026-06-25T16:56:03+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানে সিডিএ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে নালা-খাল দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নয়ারহাট খাল এবং ইপিজেড-সল্টগোলা ক্রসিং এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সিডিএ চেয়ারম্যান বলেন, নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তবে এ উদ্যোগ সফল করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নালা-খাল দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম গড়ে তুলতে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সিডিএ সূত্রে জানা গেছে, মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নয়ারহাট খালের সংস্কারকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি প্রবেশ করে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলে হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে স্থায়ী সমস্যা হয়ে আছে।

পরিদর্শনকালে চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, এলাকার জনগণের ভোগান্তি দূর করতে প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। স্লুইসগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহারসংক্রান্ত বিষয়গুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী-এর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার কারণে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরলে সিডিএ চেয়ারম্যান দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এলাকাবাসীও খাল-নালা দখলমুক্ত রাখা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। নতুন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: