রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

2026-06-25T16:47:29+00:00
2026-06-25T16:47:29+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

বুধবার (২৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় কাজী তানভীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী কাজী আব্দুল কালামের বাড়িতে হামলা চালায়। হামলার সময় কাজী আব্দুল কালাম (৪৬) ও তাঁর স্ত্রী পারুল আক্তারকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দম্পতির মেয়ে কাজী তানজিলা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে তাঁর বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবা-মাকে কুপিয়ে জখম করার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে।

এ ঘটনায় কাজী তানভীর (২৫), কাজী তাহের (৬০), মুক্তি আক্তার (৪৫), কাজী সবুজ ও কাজী সায়েমসহ (৪০) পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজী তানজিলা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


  বিষয়:   রূপগঞ্জ  পূর্ব শত্রুতার জের  বসতবাড়িতে হামলা-ভাঙচুর  স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: