সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সারাদেশ

সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বর্ডার

2026-06-25T15:35:37+00:00
2026-06-25T15:35:37+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম 
ছবি ভোরের ডাক
সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। একইসঙ্গে সীমান্তবর্তী দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আজকের শিক্ষার্থী, আগামী দিনের সচেতন নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্তবর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তায় নাগরিকদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা ও মতামত উপস্থাপন করে।

বিচারকমণ্ডলীর মূল্যায়নে রচনা বিভাগে ১৯ জন, চিত্রাঙ্কনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট বিভাগে ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পরে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্ত নিরাপত্তা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সচেতনতা এবং দেশপ্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের সীমান্ত আইন সম্পর্কে জানার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান। তারা সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধিতে বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এদিকে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিজিবির পক্ষ থেকে ৪০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে সীমান্তবর্তী হতদরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সেজানা খান চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: