ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুন)

2026-06-25T15:13:59+00:00
2026-06-25T15:14:48+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ৪
হবিগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৩:১৪ পিএম
ছবি: ভোরের ডাক
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মুরগিবাহী পিকআপের চালক মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক কাউসার মিয়া। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।

এ ঘটনায় পিকআপের হেলপার, সিএনজি চালক এবং সিএনজিতে থাকা লিটন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হন। সে সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা মো. ইউছুফ আলী ছাবু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। যানবাহন দুটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


  বিষয়:   হবিগঞ্জ  ঢাকা-সিলেট  ত্রিমুখী সংঘর্ষ  হতাহত  নিহত  আহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: