রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে শিগগির ব্যবস্থা: ডিএমপি

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ

2026-06-24T21:16:05+00:00
2026-06-24T21:16:05+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজধানী
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে শিগগির ব্যবস্থা: ডিএমপি
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)’ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

মো. আনিছুর রহমান বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের বেশি পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন অপসারণ করা হবে। পাশাপাশি যত্রতত্র গাড়ি থামানোর প্রবণতা বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট ও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি সড়কের বাম পাশের লেন সচল রাখা, উল্টোপথে যান চলাচল বন্ধ এবং নির্ধারিত স্থান ছাড়া যানবাহন না থামানোর বিষয়ে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, মালিক ও সাধারণ সড়ক ব্যবহারকারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি সবাইকে ট্রাফিক আইন ও নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানান। এ সময় যানবাহনে জিপিএস প্রযুক্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা জানান, বিআইজিআরএস কর্মসূচির আওতায় বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক এবং লেক রোডে পাইলট প্রকল্পের মাধ্যমে সড়ক নিরাপত্তা কার্যক্রম শুরু করা হবে। এসব সড়কে গতিসীমা নিয়ন্ত্রণসহ নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

বিআইজিআরএসের কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব (অব.) মো. আবদুল ওয়াদুদ বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করেছে।

কর্মশালায় অতিরিক্ত গতির কারণে সৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি তুলে ধরে অডিওভিজ্যুয়াল উপস্থাপনা, গ্রাফ ও বিভিন্ন দেশের গবেষণালব্ধ তথ্য প্রদর্শন করা হয়।

এ সময় জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোনস, ডিএনসিসি, ভাইটাল স্ট্রাটেজিস, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, বিআইজিআরএস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: