রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কলাবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক

2026-06-19T17:23:01+00:00
2026-06-19T17:23:01+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
রাজধানী
রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:২৩ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কলাবাগান থানার ভূতের গলি মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছয়তলা ভবনের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ছায়েদুল জানান, কাজ করার সময় হঠাৎ করেই ইয়াছিন নিচে পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: