ফ্যামিলি কার্ড হবে অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে এবং এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও

2026-06-17T19:21:21+00:00
2026-06-17T19:21:21+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
রাজধানী
ডিসি ফরিদা খানম
ফ্যামিলি কার্ড হবে অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক
অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে এবং এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করবে।

বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই নীতিকে বাস্তবায়নের অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এটি শুধু একটি কার্ড বিতরণ নয়, বরং সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন ধাপ।

ফরিদা খানম আরও বলেন, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের অধীনে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। ফ্যামিলি কার্ড এসব বিচ্ছিন্ন সেবাকে একক প্ল্যাটফর্মে যুক্ত করার ভিত্তি তৈরি করছে, যাতে সামাজিক নিরাপত্তা শুধু অনুদান নয়, বরং নাগরিকের ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র (ইউনিভার্সাল সোশ্যাল আইডি) হিসেবে গড়ে উঠবে, যার মাধ্যমে নাগরিকরা সহজে বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ জনগণের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও তিনি মন্তব্য করেন। জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে বলেও তিনি জানান।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: