আবারও ব্যাংক দখল শুরু হয়ে গেছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

রাজধানী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ না হওয়ায় বিরোধী দলগুলো

2026-06-13T20:16:17+00:00
2026-06-13T20:16:17+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
রাজধানী
আবারও ব্যাংক দখল শুরু হয়ে গেছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:১৬ পিএম 
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ না হওয়ায় বিরোধী দলগুলো এর যৌক্তিক সমালোচনা করছে। তিনি বলেন, বাজেটের সমালোচনাকে বিরোধী রাজনীতির স্বাভাবিক ও গণতান্ত্রিক অংশ হিসেবে দেখা উচিত।

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদিঘী মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর মন খারাপ, বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। সমালোচনা করার কারণ, আপনারা বাজেটে দুর্নীতির রাস্তা বন্ধ করেননি, লুটপাটের রাস্তা বন্ধ করেননি। তাই আমরা বাজেটের যৌক্তিক সমালোচনা করছি।’

তিনি অভিযোগ করেন, দেশের ব্যাংকিং খাতে আবারও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ‘আবারও ব্যাংক দখল শুরু হয়ে গেছে। এস আলমের হাতে আবারও ব্যাংক তুলে দেওয়া হচ্ছে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমান বাজেটের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তন অর্জন সম্ভব হবে না। তিনি টেকসই অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য বাংলাদেশ পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগে কার্যকর সংস্কারের দাবি জানান।

বক্তব্যে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলোরও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের আকাশ ও মাটি এক নয়। এটার ফয়সালা ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালে হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদ চলবে না।’

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: