ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজু আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে

2026-06-11T20:00:30+00:00
2026-06-11T20:00:30+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০০ পিএম 
ছবি ভোরের ডাক
রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজু আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, তিনি শাসনের নাম করে বিভিন্ন সময়ে তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করতেন এবং আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রাথমিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার এবং বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক সাজু আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. সাজু আহমেদের বক্তব্য পাওয়া যায়নি, কারণ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: