সরকারের অগ্রাধিকার খাল খননে সজাগ থাকতে হবে: জেলা প্রশাসক

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম

2026-06-11T19:52:10+00:00
2026-06-11T19:52:10+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
সরকারের অগ্রাধিকার খাল খননে সজাগ থাকতে হবে: জেলা প্রশাসক
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম 
ছবি ভোরের ডাক
সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভবেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণয় কুমার মহালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহ্বায়ক আশীষ দাশগুপ্ত এবং কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর।

সভায় বক্তারা বলেন, লাখাই উপজেলা হাওরবেষ্টিত একটি সম্ভাবনাময় অঞ্চল। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। ধান ও মাছ উৎপাদনে উদ্বৃত্ত হওয়া সত্ত্বেও, ২০১৪ সাল থেকে হবিগঞ্জের উজানে গড়ে ওঠা শিল্পকারখানার বর্জ্যে লাখাইয়ের প্রধান নদী সুতাং অস্তিত্ব সংকটে পড়েছে। এতে মাছসহ জলজ প্রাণী প্রায় বিলুপ্তির পথে এবং নদীর মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, সরিষা ও গম আবাদে সম্ভাবনাময় এই উপজেলায় সরিষাভিত্তিক মধু চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে বিশেষ করে ছাত্রদের বিদ্যালয়মুখী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বুল্লাবাজার চৌরাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনেরও দাবি ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও মাদকের ভয়াল থাবা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মাদক ও শিশু নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: