১৭ জুন রাজনগরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা

2026-06-11T18:03:22+00:00
2026-06-11T18:03:22+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
১৭ জুন রাজনগরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:০৩ পিএম 
ছবি ভোরের ডাক
মৌলভীবাজারের রাজনগরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও বাস্তবায়ন প্রস্তুতি জোরদার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নিয়ে কর্মসূচির সফল বাস্তবায়ন, নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ের কার্যক্রম ও সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজনগর সরকারি কলেজ মাঠে বিকেল ২টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ, কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় আরও সম্প্রসারিত হবে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: