চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি: দুই কারখানাকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকার এফআইডিসি রোডের স’ মিল এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুইটি

2026-06-11T19:22:14+00:00
2026-06-11T19:22:14+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি: দুই কারখানাকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:২২ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকার এফআইডিসি রোডের স’ মিল এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে।

আলিফা আইসক্রিম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহীদ পাড়ার আম্মাজান আইসক্রিম ফ্যাক্টরিকে নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে এবং ‘লাভেলো’ কোম্পানির মোড়ক নকল করে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত চান্দগাঁও থানার এফআইডিসি রোড ও শহীদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

একই অভিযানে মূল্যতালিকা না থাকায় এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: