ঢাকার জেলার ধামরাই উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ইউডিএফ-এর কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জসিম উদ্দীন, সাংবাদিক নবীন চৌধুরী, রাজিউল হাসান পলাশসহ বিভিন্ন এনজিও কর্মীরা।
কর্মশালায় গ্রাম আদালতের বিভিন্ন দিক, ফৌজদারি ও দেওয়ানি মামলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, অল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাওয়ার জন্য গ্রাম আদালতের শরণাপন্ন হওয়া উচিত বলে অংশগ্রহণকারীদের আহ্বান জানান।