পরিবেশ রক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ‘দ্য গ্রিন ইভোলিউশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও

2026-06-10T15:12:00+00:00
2026-06-10T15:12:00+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
পরিবেশ রক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:১২ পিএম 
ছবি ভোরের ডাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ‘দ্য গ্রিন ইভোলিউশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফের কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাসায়নিক ও নিষিদ্ধ সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

দিবস দুটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে কৃষকদের মাঝে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চারা বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, কৃষকেরা বিনামূল্যে প্রাপ্ত এসব গাছের চারা বসতভিটা ও কৃষিজমিতে রোপণের মাধ্যমে এগ্রোইকোলজি কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর কীটনাশকমুক্ত কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তাসহ গ্রিন ইভোলিউশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: