প্রকৌশলীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে অপহরণের শিকার এক প্রকৌশলীকে মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭। রবিবার বিকেলে নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির ডেবারপাড়

2026-06-07T19:22:33+00:00
2026-06-07T19:22:33+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
প্রকৌশলীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৪
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:২২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামে অপহরণের শিকার এক প্রকৌশলীকে মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭। রবিবার বিকেলে নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রোববার কাতারপ্রবাসী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুল হক অপহরণের শিকার হন।

ঘটনার খবর পেয়ে র‌্যাব-৭ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দর থানার রেলওয়ে একাডেমির ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে অপহৃত প্রকৌশলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যেই শ্বাসরুদ্ধকর এ অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: