পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মনীষা’। ‘একটি গাছ লাগান,

2026-06-07T19:08:14+00:00
2026-06-07T19:08:14+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মনীষা’। ‘একটি গাছ লাগান, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানকে সামনে রেখে রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মনীষার কালীগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি রাসেল মিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক ফজলুল হক মোল্লা ও আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিক সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজক প্রতিনিধি রাসেল মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: