কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি মিনিবাস

2026-06-07T19:15:16+00:00
2026-06-07T19:15:16+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
কুমিল্লা সংবাদদাতা
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:১৫ পিএম 
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাসসহ মোট ৫টি যানবাহন জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মাটিয়ারা এলাকা অতিক্রম করে চাষাপাড়ার দিকে অগ্রসর হলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ৪৫ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: