চট্টগ্রামে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও মনোরেল প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই ও অগ্রগতি নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং

2026-06-07T19:37:13+00:00
2026-06-07T19:37:13+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম 
চট্টগ্রামে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন মতবিনিময় সভা
চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও মনোরেল প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই ও অগ্রগতি নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সিডিএর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মনোরেল প্রকল্পের সম্ভাবনা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। তাই যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অন্যদিকে ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, এ ধরনের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা গেলে করদাতাদের অর্থে ভর্তুকির প্রয়োজন হবে না। এতে প্রকল্পের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও কমবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্মসচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিডিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমান, মো. মনজুর হাসান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, লুপ রোড প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এবং সহকারী নগর পরিকল্পনাবিদ মো. কামাল হোসেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: