নরসিংদীতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত

নরসিংদীপ্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শুভ

2026-06-06T11:14:28+00:00
2026-06-06T11:14:28+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
নরসিংদীতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত
নরসিংদীপ্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১৪ এএম 
সংগৃহীত ছবি
নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে অপর মোটরসাইকেলের দুই যুবক।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব উপজেলার বেলাব-পুড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে ও একই গ্রামের নাহিদ নুরুল ইসলামের ছেলে। উভয়ই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

অপরদিকে আহত শুভ উপজেলার বেলাব গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাগবের গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পুড়াদিয়া থেকে নিজবাড়ী বীরবাঘবের দিকে আসছিল। অপরদিকে আহত দু’জনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্রই দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। অপরদিকে নাহিদকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দু‘জন নিহত হয়েছে বলে জেনেছি। এ ব্যাপারে  আমরা তদন্ত করে দেখছি কিভাবে দূর্ঘটনাটি ঘটলো।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: