নবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত -১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

গবিন্দগঞ্জ দিনাজপুর মহাড়কের পার্শে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে

2026-06-04T13:18:58+00:00
2026-06-04T13:18:58+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত -১
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৮ পিএম 
ফাইল ছবি
গবিন্দগঞ্জ দিনাজপুর মহাড়কের পার্শে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা মো.শামিমের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার এস আই মোঃ সাজিদ আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে দজনই থানা হেফাজতে রাখা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: