জায়গা করে নিলেন হানিয়া আমির

অনলাইন ডেস্ক

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার যুক্ত হলেন আন্তর্জাতিক স্বীকৃতির আরও একটি বড় অর্জনে। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত

2026-06-03T15:52:38+00:00
2026-06-03T15:52:38+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ তালিকায়
জায়গা করে নিলেন হানিয়া আমির
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫২ পিএম 
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার যুক্ত হলেন আন্তর্জাতিক স্বীকৃতির আরও একটি বড় অর্জনে। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

ফোর্বস প্রতি বছর এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে। বিনোদন ও ক্রীড়া বিভাগে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর নাম উঠে এসেছে তার জনপ্রিয়তা, প্রভাব ও ডিজিটাল উপস্থিতির কারণে।

২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হানিয়া আমির। এরপর একাধিক নাটক ও চলচ্চিত্রে কাজ করে তিনি দ্রুতই দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন হাম অ্যাওয়ার্ডস-এর স্বীকৃতি।

ফোর্বসের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যাপক প্রভাব রয়েছে। ইনস্টাগ্রামে তিনি পাকিস্তানের শীর্ষ ফলোয়ারধারী নারী তারকাদের একজন, যেখানে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি।

এই অর্জন উদ্‌যাপন করতে সম্প্রতি তাকে দেখা যায় লাল ক্যামিসোল টপ ও জিন্সে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, গত বছর তিনি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান। এবার ফোর্বসের এই তালিকায় অন্তর্ভুক্তি তার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন অনেকে।

বর্তমানে তিনি একটি বড় আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন বলে জানা গেছে, যা একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজ। সিরিজটি একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: