দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে, স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি প্রকাশ জেনিফারের

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইশমাইলকে বিয়ে করেছেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিয়ের কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশেষ

2026-07-21T18:22:43+00:00
2026-07-21T18:22:43+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে, স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি প্রকাশ জেনিফারের
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইশমাইলকে বিয়ে করেছেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিয়ের কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশেষ দিনের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে সাদা গাউনে দারুণ সাজে দেখা গেছে জেনিফারকে। কোথাও স্বামী উইলিয়ামের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি, আবার কোথাও ধরা পড়েছে তাদের ভালোবাসার মুহূর্ত।
বিয়ের ছবিতে জেনিফারের কনের সাজ, সূচিকর্ম করা ভেইল, চার্চের সিঁড়ি দিয়ে হেঁটে আসার দৃশ্য এবং বাবাকে জড়িয়ে ধরার আবেগঘন মুহূর্তও রয়েছে।

এর আগে বিয়ের একটি ভিডিও শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে চার্চে বিয়ের শপথ নেওয়া, আংটি বদল এবং ফটোশুটের বিভিন্ন মুহূর্ত দেখা যায়।

ভিডিওর শেষে জেনিফার লিখেছেন, ‘Officially introducing my man, my husband, Will!’ আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে আমাদের তারারা একসঙ্গে মিলেছে।’
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই যুক্তরাজ্যে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ছিল একটি ব্যক্তিগত আয়োজন, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও তারা বিষয়টি প্রকাশ্যে আনেননি।

উইলিয়াম ইশমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন ফাইন্যান্স পেশাজীবী। তিনি ২০২২ সাল থেকে এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে জেনিফার উইনগেট টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয় এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।


  বিষয়:   জেনিফার উইনগেট  উইলিয়াম ইশমাইল  বিয়ের ছবি  বলিউড অভিনেত্রী  টেলিভিশন অভিনেত্রী  চার্চ ওয়েডিং  ইনস্টাগ্রাম পোস্ট 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: