রোনালদোর দেশে জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ এক সংগীত অনুষ্ঠান। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা

2026-07-21T19:33:07+00:00
2026-07-21T19:33:07+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
রোনালদোর দেশে জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম 
রোনালদোর দেশে জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ এক সংগীত অনুষ্ঠান। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা লাইভ’ কনসার্টে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগর বাউলখ্যাত মাহফুজ এনাম জেমস। একই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খানও।

ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথমবারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এক গণমাধ্যমকে পাঠানো বার্তায় জায়েদ খান বলেন, প্রথমবারের মতো পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হওয়া এবং তাদের সামনে বাংলা সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্টটি। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় গানগুলো পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনাও অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করবে।

কনসার্টটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলা। এরই মধ্যে লিসবনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এখন পর্যন্ত অন্যতম বড় বাংলা সংগীত আয়োজন।


  বিষয়:   জেমস  জায়েদ খান  লিসবন কনসার্ট  বাংলা লাইভ  পর্তুগাল  প্রবাসী বাংলাদেশি  নগর বাউল  বাংলা সংগীত অনুষ্ঠান 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: