হলিউডে নতুন চমক, ডোয়েন জনসনের বিপরীতে ১০ বছরের থিও

বিনোদন

হলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসনের সঙ্গে একই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন ১০ বছর বয়সী থিও ক্লার্ক লেবার। আমাজন

2026-07-21T18:37:56+00:00
2026-07-21T18:37:56+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
হলিউডে নতুন চমক, ডোয়েন জনসনের বিপরীতে ১০ বছরের থিও
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
হলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসনের সঙ্গে একই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন ১০ বছর বয়সী থিও ক্লার্ক লেবার। আমাজন এমজিএম স্টুডিওস ও ইউনাইটেড আর্টিস্টসের যৌথ প্রযোজনায় নির্মিতব্য নতুন চলচ্চিত্র ‘লিজার্ড মিউজিক’-এ দেখা যাবে তাকে।

ড্যানিয়েল পিঙ্কওয়াটারের ১৯৭৬ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া ছবিটি পরিচালনা করছেন বেনি সাফদি। কয়েক মাসের দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী থিওকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। এটি হতে যাচ্ছে বড় পর্দায় তার প্রথম অভিনয়।

ছবিটির গল্প আবর্তিত হবে এক কৌতূহলী ছেলেকে ঘিরে, যার চরিত্রে অভিনয় করবেন থিও। গভীর রাতে টেলিভিশনে এক রহস্যময় সম্প্রচারে টিকটিকিদের অদ্ভুত সংগীত পরিবেশন দেখতে পেয়ে সে সেই রহস্যের অনুসন্ধানে নামে।

এই অভিযাত্রায় তার দেখা হয় ‘দ্য চিকেন ম্যান’ নামে পরিচিত এক অদ্ভুত বৃদ্ধের সঙ্গে। চরিত্রটিতে অভিনয় করবেন ডোয়েন জনসন। গল্পে ওই বৃদ্ধের রয়েছে ১১১ বছর বয়সী একটি পোষা মুরগি। এরপর দুজন মিলে হারিয়ে যাওয়া এক গোপন সমাজের সন্ধানে এক কল্পনাময় ও রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়ে।

বেনি সাফদির আগের চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন ডোয়েন জনসন। ‘লিজার্ড মিউজিক’ হতে যাচ্ছে এই পরিচালক ও অভিনেতার দ্বিতীয় যৌথ কাজ।

ছবিটির প্রযোজনায় রয়েছেন স্কট স্টুবার, নিক নেসবিট, ডেভিড কোপ্লান, ডোয়েন জনসন ও বেনি সাফদি।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্পকলায় আগ্রহী থিও এর আগে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। এবার হলিউডের বড় একটি প্রজেক্টে ডোয়েন জনসনের সঙ্গে অভিষেক তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


  বিষয়:   ডোয়েন জনসন  থিও ক্লার্ক লেবার  লিজার্ড মিউজিক  হলিউড সিনেমা  বেনি সাফদি  আমাজন এমজিএম স্টুডিওস  শিশু অভিনেতা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: