কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-06-03T13:50:16+00:00
2026-06-03T13:50:16+00:00
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৫০ পিএম 
প্রতীকী ছবি
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।

নিহত আইয়ুব আলী কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে ঘাতক ট্রাকটি আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: