রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশ-র‍্যাব-ডিএনসির যৌথ অভিযান চলছে

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন

2026-06-01T18:04:08+00:00
2026-06-01T18:04:08+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশ-র‍্যাব-ডিএনসির যৌথ অভিযান চলছে
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৬:০৪ পিএম 
রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশ-র‍্যাব-ডিএনসির যৌথ অভিযান চলছে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।

অভিযানে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অভিযানসংক্রান্ত কোনো গ্রেপ্তার বা জব্দের তথ্য জানা যায়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: