ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উছেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।
এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, কোনো ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিনও জানিয়েছেন, তাদের কাছে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। কোনো অভিযোগ থাকলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে অস্থায়ী এবং স্থায়ী গাবতলী হাট, সব জায়গায় কথা বলছি। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এসময় তারা গরুর ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।