ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



হজ করতে সৌদি আরব পৌঁছেছেন ৪২ হাজার ৩৩৫ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ৪:৪৯ পিএম  (ভিজিটর : ২৩)
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 
শনিবার (২ মে) বিকাল পৌনে ৪টা পর্যন্ত হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোট ১০৬টি বিমান যোগে ৪২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৩৬ জান, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪ হাজার ৮১৪ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৪৮৫ জন হজযাত্রী সৌদি গেছেন।

এখন পর্যন্ত সৌদি আরব যেসব হজযাত্রী গেছেন তাদের মধ্যে জেদ্দা এয়ারপোর্টে ৮৪টি ফ্লাইটে ৩৩ হাজার ৮৪৬ জন এবং মদিনায় ৮ হাজার ৪৮৯ জন গেছেন।

এদিকে হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছানোর পর এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে হজযাত্রীদের যাওয়ার ফ্লাইটগুলো পরিচালিত হবে।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে যা ৩০ জুন পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com