ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৪৬)

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা। হজযাত্রা সহজ, মসৃন  ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া, লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও  সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশনার আলোকে  হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে সাবলীল ও মসৃণ করব বলে মন্তব্য করেন তিনি। 

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারী ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com