ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ভোরের ডাকে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫০ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ১:০৩ পিএম  (ভিজিটর : ৫০)

আমি এ , এন , এম, মইনুল হোসেন জ্যাকসন। পিতা: বীর মুক্তিযোদ্ধা মর্তুজা ভূঁইয়া । গ্রাম: ফাজিলপুর, থানা: ফেনী সদর, জেলা: ফেনী । আমি বর্তমানে ফেনী জেলার ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বে আছি। বিগত ১২ এপ্রিল দৈনিক ভোরের ডাক “ফেনীতে প্রাক্তন স্কুলশিক্ষক আজিজুলের পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ, বাড়ি দখলের চেষ্টা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমার নাম যুক্ত করে যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া , বানোয়াট ও ভুয়া । প্রকাশ হওয়া ওই তথ্যের আলোকে আমি বলতে চাই , “২০২৪ সালের ৮ আগষ্ট আমার বড়িতে আমার বাবার চাচাতো ভাই আজিজুল হক মাষ্টার আমাদের জায়গা দখল করে সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে আমি বাধা প্রদান করি। তখন তিনি (আজিজুল হক মাষ্টার) তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মা নিলুফা আক্তার, আমার ছোট ভাই নাজমুল হোসেন ফারাবী , আবরার আজীম ভূঁইয়া তাইফের উপর হামলা করে। তখন আমার পরিবারের সবাই ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। পরবর্তীতে আজিজুল হক মাষ্টার নিজে ঘটনার মোড় ঘুড়ানোর জন্য তার নিজের বসতবাড়ির ক্ষতি সাধন করে। তার ভাড়া ঘরে ভাড়াটে লোক দিয়ে তিনি হামলা চালায়। ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের পরিবারের পক্ষ থেকে আদালতে একটি  দেওয়ানি ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলার নাম্বার ৮৩/২০২৬ ও এফসিআর (ঋঈজ)-৬৮৬/২০২৬। দৈনিক ভোরের ডাক এর প্রকাশিত সংবাদ এর প্রেক্ষিতে আমাদের বক্তব্য, “তথ্য যাচাই-বাছাই না করে আমার বিরুদ্ধে সংবাদটি  প্রচার করে পত্রিকাটি সংবাদের সস্তুনিষ্ঠতা থেকে সরে গিয়ে দাঁড়িয়েছে। একই সাথে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে আমার কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। এমন সংবাদ প্রচারে আমার ও আমার পরিবারের সামাজিকভাবে সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি আশা করব পত্রিকাটি আমার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাখ্যাটি প্রচার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ঠ হবেন।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com