রাজশাহীতে রান্নাঘরের চুলার পাশ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়

2026-05-02T15:03:46+00:00
2026-05-02T15:03:46+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
রাজশাহীতে রান্নাঘরের চুলার পাশ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার
রাজশাহী জেলা প্রতিনিধি
শনিবার, ২ মে, ২০২৬, ৩:০৩ পিএম 
রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক ডলার মাহমুদের রান্নাঘরের চুলার পাশে থাকা একটি ইট সরানোর পর হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে আসে। এতে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে ওই স্থান থেকে একে একে আরও সাপ বের করা হয়। এভাবে মোট প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক ডলার মাহমুদ বলেন, তারা কখনো কল্পনাও করেননি যে রান্নাঘরের চুলার পাশে এত সংখ্যক বিষধর সাপ থাকতে পারে। সকালে ইট সরানোর পর সাপ বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে সবগুলো সাপ বের করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রান্নাঘরের মতো ব্যবহৃত স্থানে এত বিপুল সংখ্যক বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: