নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক দুই

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আল-আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান।শনিবার (২ মে) নরসিংদী

2026-05-02T16:31:06+00:00
2026-05-02T16:31:06+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক দুই
নরসিংদী প্রতিনিধি
শনিবার, ২ মে, ২০২৬, ৪:৩১ পিএম 
নরসিংদীতে আল-আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান।

শনিবার (২ মে) নরসিংদী শহরের সাটিরপাড়ার আজাদ ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  পুলিশ ঘাতক হাসানসহ দুইজনকে আটক করেছে।

আটকৃত হাসান ও নিহত আল-আমিন উভয়ই নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানায়, হাসান ও আল-আমিন ৫ ভাই ও ২ বোন। তারা নরসিংদী শহরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন যাবত শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবুর ছেলে নাইম প্রেমের প্রস্তাব দিচ্ছিল তাদের বোন দুই সন্তানের জননী তাসলিমা বেগমকে। কিন্তু নাইমের প্রেমের প্রস্তাবে তাসলিমা রাজি হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন নাইমের সাথে বিরোধ ছিল ভাইদের। এই বিরোধে নাইমের ভয়ে তারা গ্রামের বাড়ি চলে গিয়েছিলো।  গত ৩ দিন আগে বড় ভাই আল-আমিন বিষয়টি নিয়ে নাইমের সাথে এ ঘটনা মিমাংসা করে চৌয়ালার একটি ভাড়া বাসায় উঠে। কিন্তু তার ছোট ভাই হাসান এটা মেনে নিতে পারেনি।

এটা নিয়ে রাতে হুমকি দেন হাসান সকালে আল-আমিন বাজার করতে বের হলে সাটিরপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে ছোট ভাই হাসান তাকে কেঁচি দিয়ে পেটে একাধিক আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা জানায়, আল-আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ আর এম আল মামুন জানায়, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছোট ভাই হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: