‎সোনারগাঁয়ের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

‎‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে ) রাত আনুমানিক ২টায় এ দুর্ঘটনা ঘটে। এসময়

2026-05-02T13:12:56+00:00
2026-05-02T13:12:56+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
‎সোনারগাঁয়ের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ২ মে, ২০২৬, ১:১২ পিএম 
‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে ) রাত আনুমানিক ২টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮) ঘটনাস্থলেই নিহত হয়  বলে জানায় হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ওসি শামিম আহমেদ।
‎নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।
‎তিনি আরো জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।
‎এদিকে, দুর্ঘটনার পর সামনের অজ্ঞাত গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত যানটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় এবং উদ্ধারকৃত দুইটি মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: